তুমি তো সেই যাবেই চ’লে, কিছু তো না
তুমি তো সেই যাবেই চ’লে, কিছু তো না রবে বাকি— আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি। তুমি পথিক আপন-মনে এলে আমার কুসুমবনে, চরণপাতে যা দাও দ’লে সে-সব আমি দেব ঢাকি। বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ’রে আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক’রে। বিদায়-বাঁশির করুণ রবে সঁঝের গগন মগন হবে, চোখের জলে দুখের শোভা নবীন ক’রে দেব রাখি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).