তুমি কি এসেছ মোর দ্বারে

Rabindranath Tagore

তুমি কি এসেছ মোর দ্বারে
খুঁজিতে আমার আপনারে?
তোমারি যে ডাকে
কুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,
সেই ডাকে ডাকো আজি তারে।
তোমারি সে ডাকে বাধা ভোলে,
শ্যামল গোপন প্রাণ ধুলি-অবগুণ্ঠন খোলে
সে ডাকে তোমারি।
সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,
দেয় সাড়া ঘন অন্ধকারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).