তুমি জাগিছ কে?
তুমি জাগিছ কে? তব আঁখিজ্যোতি ভেদ করে সঘন গহন তিমিররাতি॥ চাহিছ হৃদয়ে অনিমেষ নয়নে, সংশয়চপল প্রাণ কম্পিত ত্রাসে॥ কোথা লুকাব তোমা হতে স্বামী— এ কলঙ্কিত জীবন তুমি দেখিছ, জানিছ— প্রভু, ক্ষমা করো হে। তব পদপ্রান্তে বসি একান্তে দাও কাঁদিতে আমায়, আর কোথা যাই॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).