তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর
তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর যত করো বিতরণ অক্ষয় তোমার কর। দুজনের আঁখি-’পরে তুমি থাকো আলো ক’রে— তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর। তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে— দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে, এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে তবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর। দেখো, প্রভু, চিরদিন আঁখি-’পরে থেকো জেগে— তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে। তোমারি আলোকে বসি উজল-আনন-শশী উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).