তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার

Rabindranath Tagore

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।
ভাঙিলে হাট দলে দলেসবাই ঘরে ঘরে চলে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে।
দেখি সন্ধ্যাবেলা ও পার -পানে তরণী যাও বেয়ে।
দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে
ওগো খেয়ার নেয়ে।
কালো জলের কলকলেআঁখি আমার ছলছলে,
ওপার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।
দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে—
কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে
ওগো খেয়ার নেয়ে।
আমার মুখে ক্ষণতরেযদি তোমার আঁখি পড়ে
আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে
ওগো খেয়ার নেয়ে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).