তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম
তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম, ধন্য তোমার জগতরচনা॥ একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে, এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে॥ একি প্রেমে তুমি ফুল ফুটাইলে, কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে॥ একি গভীর বাণী শিখালে সাগরে, কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে! একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে, তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).