তুমি আমাদের পিতা

Rabindranath Tagore

তুমি আমাদের পিতা,
তোমায়পিতা ব’লে যেন জানি,
তোমায়নত হয়ে যেন মানি,
তুমিকোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ—
যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ।
তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো।
তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো।
তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার—
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).