তুইকেবল থাকিস সরে সরে
তুইকেবল থাকিস সরে সরে, তাইপাস নে কিছুই হৃদয় ভরে॥ আনন্দভাণ্ডারের থেকেদূত যে তোরে গেল ডেকে— কোণে বসে দিস নে সাড়া, সব খোওয়ালি এমনি করে॥ জীবনটাকে তোল্ জাগিয়ে, মাঝে সবার আয় আগিয়ে। চলিস নে পথ মেপে মেপেআপনাকে দে নিখিল ব্যেপে— যে ক’টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).