তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো
তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো, নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো। এমনি নিবিড় করেএরা দাঁড়ায় হৃদয় ভ’রে— তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো। তাই তো আমি জানি— আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).