তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি
তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি, তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥ আঁকো ধরাবক্ষে দিগ্বধুচক্ষে সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন। এলে বীরছন্দে তব কটিবন্ধে বিদ্যুত-অসিলতা বেজে ওঠে ঝঞ্চন॥ তব উত্তরীয়ে ছায়া দিলে ভরিয়ে— তমালবনশিখরে নবনীল-অঞ্জন। ঝিলির মন্দ্রে মালতীর গন্ধে মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন। নৃত্যের ভঙ্গে এলে নব রঙ্গে, সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).