তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো। ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো। তোরা যাবি রাজার পুরেঅনেক দূরে, তোদের রথের চাকার সুরে আমার সাড়া পাই নি গো। আমার-এ যে গভীর জলে খেয়া বাওয়া, হয়তো কখন্ নিসুত রাতে উঠবে হাওয়া। আসবে মাঝি ও পার হতেউজান স্রোতে, সেই আশাতেই চেয়ে আছি—তরী আমার বাই নি গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).