তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার হঠাৎ ডুবে যায় কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়। নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে— বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়। ভেসেছিলেম স্রোতের ভয়ে, একা ছিলেম কর্ণ ধ’রে— লেগেছিল পালের ’পরে মধুর মৃদু বায়। সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে— লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).