তোরআপন জনে ছাড়বে তোরে
তোরআপন জনে ছাড়বে তোরে, তা ব’লেফাঁকভাবনা করা চলবে না। ও তোরআশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না॥ আসবে পথে আঁধার নেমে,তাই ব’লেই কি রইবি থেমে— ও তুইবারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না॥ শুনে তোমার মুখের বাণীআসবে ঘিরে বনের প্রাণী— হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি ব’লেঅমনি কি তুই আসবি চলে— তোরেবারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).