তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের

Rabindranath Tagore

তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
ওই যেআসে, আসে, আসে।
যুগে যুগে পলে পলে দিন-রজনী
সে যেআসে, আসে, আসে।
গেয়েছি গান যখন যতআপন মনে খ্যাপার মতো
সকল সুরে বেজেছে তার আগমনী—
সে যেআসে, আসে, আসে।
কত কালের ফাগুন-দিনে বনের পথে
সে যেআসে, আসে, আসে।
কত শ্রাবণ-অন্ধকারে মেঘের রথে
সে যেআসে, আসে, আসে।

দুখের পরে পরম দুখেতারি চরণ বাজে বুকে,
সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।
সে যেআসে, আসে, আসে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).