তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে

Rabindranath Tagore

তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে।
কখন যে শুকায়ে যায়,ফেলে দেয় রে অনাদরে।
তোরা সুধা করিস দান,তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায়—
হৃদয়ের পাত্রখানিভেঙে দিয়ে চলে যায়।
তোরা কেবল হাসি দিবি,তারা কেবল বসে আছে—
চোখের জল দেখিলে তারাআর তো রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখেপ্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবিঅশ্রুছাঁকা হাসি হেসে—
বুক ফেটে, কথা না ব’লেশুকায়ে পড়িবি শেষে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).