তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে

Rabindranath Tagore

তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে।
তবেমরণরসে নে পেয়ালা ভরে।
সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা—
সব শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে।
তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে,
তোর দিন মরেছে অকাজেরই কাজে।
তবেআসুক-না সেই তিমিররাতি লুপ্তিনেশার চরম সাথি—
তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্-ভোলাবার ঘোরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).