তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে

Rabindranath Tagore

তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে—
প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।

তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর—
হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।
আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর—
মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).