তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ

Rabindranath Tagore

তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া।

বুকেচমক দিয়ে তাই তো ডাক’
ওগোদুখজাগানিয়া॥
এল আঁধার ঘিরে,পাখিএল নীড়ে,
তরীএল তীরে—
শুধুআমার হিয়া বিরাম পায় নাকো
ওগোদুখজাগানিয়া॥
আমারকাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
আমায়পরশ ক’রেপ্রাণসুধায় ভ’রে
তুমিযাও যে সরে—
বুঝিআমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগোদুখজাগানিয়া॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).