তোমারসোনার থালায় সাজাব আজি দুখের অশ্রুধার
তোমারসোনার থালায় সাজাব আজি দুখের অশ্রুধার। জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার॥ চন্দ্র সূর্য পায়ের কাছেমালা হয়ে জড়িয়ে আছে, তোমারবুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার॥ ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও৷ দিতে চাও তো দিয়ো আমায়, নিতে চাও তো লও। দুঃখ আমার ঘরের জিনিস,খাঁটি রতন তুই তো চিনিস— তোরপ্রসাদ দিয়ে তারে কিনিস এ মোর অহঙ্কার॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).