তোমাররঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা

Rabindranath Tagore

তোমাররঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা।
রঙের তুলি পাব কোথা॥
সে রঙ তো নেই চোখের জলে,আছে কেবল হৃদয়তলে,
প্রকাশ করি কিসের ছলেমনের কথা।
কইতে গেলে রইবে কি তার সরলতা॥
বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা— নাই যে আমার ছলা-কলা।
সুর যা ছিল বাহির ত্যেজেঅন্তরেতে উঠল বেজে
একলা কেবল জানে সে যেমোর দেবতা।
কেমন করে করব বাহির মনের কথা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).