তোমারনাম জানি নে, সুর জানি
তোমারনাম জানি নে, সুর জানি। তুমিশরৎ-প্রাতের আলোর বাণী। সারা বেলা শিউলিবনেআছি মগন আপন মনে, কিসের ভুলে রেখে গেলেআমারবুকে ব্যথার বাঁশিখানি। আমিযা বলিতে চাই হল বলা ওইশিশিরে শিশিরে অশ্রু-গলা। আমিযা দেখিতে চাই প্রাণের মাঝে সেই মুরতি এই বিরাজে— ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা আমারঅকারণ বেদনার বীণাপাণি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).