তোমারমোহন রূপে কে রয় ভুলে

Rabindranath Tagore

তোমারমোহন রূপে কে রয় ভুলে।
জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে।
শরৎ-আলোর আঁচল টুটেকিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে।
কাঁপন ধরে বাতাসেতে—
পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে।
জানি গো আজ হাহারবেতোমার পূজা সারা হবে
নিখিল অশ্রু-সাগর-কূলে

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).