তোমারমোহন রূপে কে রয় ভুলে
তোমারমোহন রূপে কে রয় ভুলে। জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে। শরৎ-আলোর আঁচল টুটেকিসের ঝলক নেচে উঠে, ঝড় এনেছ এলোচুলে। কাঁপন ধরে বাতাসেতে— পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে। জানি গো আজ হাহারবেতোমার পূজা সারা হবে নিখিল অশ্রু-সাগর-কূলে
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).