তোমারমনের একটি কথাআমায় বলোবলো

Rabindranath Tagore

তোমারমনের একটি কথাআমায় বলোবলো।
তোমারনয়ন কেন এমনছলোছলো॥
বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরোঝরো রবে।
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরেনীপকুঞ্জতলে।
শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো॥
আজি দিগন্তসীমা।
বৃষ্টি-আড়ালে হারালো নীলিমাহারালো—
ছায়া পড়ে তোমার মুখের ’পরে,
ছায়া ঘনায় তব মনে মনেক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).