তোমারিঝরনাতলার নির্জনে

Rabindranath Tagore

তোমারিঝরনাতলার নির্জনে
মাটির এইকলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে।
রবি ঐঅস্তে নামে শৈলতলে,
বলাকাকোন্ গগনে উড়ে চলে—
আমি এইকরুণ ধারার কলকলে
নীরবেকান পেতে রই আনমনে
তোমারিঝরনাতলার নির্জনে।
দিনে মোরযা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বানাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিনঅনেক ঘুরে দিনের শেষে
এসেছিসকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজঅসীম ধারার তীরে এসে
প্রয়োজনছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারিঝরনাতলার নির্জনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).