তোমারি সেবক করো হে আজি হতে আমারে
তোমারি সেবক করো হে আজি হতে আমারে। চিত্ত-মাঝে দিবারাত আদেশ তব দেহো নাথ, তোমার কর্মে রাখো বিশ্বজুয়ারে॥ করে ছিন্ন মোহপাশ সকল লুব্ধ আশ, লোকভয় দূর করি দাও দাও। রত রাখো কল্যাণে নীরবে নিরভিমানে, মগ্ন করে আনন্দরসধারে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).