তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা— দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি॥ তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি। ওই মঙ্গলব্ধপ ভুলি, তাই শোকসাগরে নামি॥ আনন্দময় তোমার বিশ্ব শোভামুখপূর্ণ, আমিআপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী॥ মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).