তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা॥ যেথা আমি যাই নাকোতুমি প্রকাশিত থাকো, আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা॥ তব মুখ সদা মনেজাগিতেছে সংগোপনে, তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা। কখনো বিপথে যদিভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).