তোমার পূজারছলে তোমায়ভুলেই থাকি
তোমার পূজারছলে তোমায়ভুলেই থাকি। বুঝতে নারিকখন তুমিদাও-যে ফাঁকি। ফুলের মালাদীপের আলোধূপের ধোঁওয়ার পিছন হতেপাই নে সুযোগচরণ-ছোঁওয়ার, স্তবের বাণীরআড়াল টানিতোমায় ঢাকি। দেখব ব’লেএই আয়োজনমিথ্যা রাখি, আছে তো মোরতৃষা-কাতরআপন আঁখি। কাজ কী আমারমন্দিরেতেআনাগোনায়— পাতব আসনআপন মনেরএকটি কোণায়, সরল প্রাণেনীরব হয়েতোমায় ডাকি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).