তোমার পূজারছলে তোমায়ভুলেই থাকি

Rabindranath Tagore

তোমার পূজারছলে তোমায়ভুলেই থাকি।
বুঝতে নারিকখন তুমিদাও-যে ফাঁকি।
ফুলের মালাদীপের আলোধূপের ধোঁওয়ার
পিছন হতেপাই নে সুযোগচরণ-ছোঁওয়ার,
স্তবের বাণীরআড়াল টানিতোমায় ঢাকি।
দেখব ব’লেএই আয়োজনমিথ্যা রাখি,
আছে তো মোরতৃষা-কাতরআপন আঁখি।
কাজ কী আমারমন্দিরেতেআনাগোনায়—
পাতব আসনআপন মনেরএকটি কোণায়,
সরল প্রাণেনীরব হয়েতোমায় ডাকি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).