তোমার প্রেমে ধন্য কর যারেসত্য করে পায় সে

Rabindranath Tagore

তোমার প্রেমে ধন্য কর যারেসত্য করে পায় সে আপনারে।
দুঃখে শোকে নিন্দা-পরিবাদে
চিত্ত তার ডোবে না অবসাদে,
টুটে না বল সংসারের ভারে।
পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।
নিজেরে সে যে তোমারি মাঝে দেখে,
জীবন তার বাধায় নাহি ঠেকে,
দৃষ্টি তার আঁধার-পরপারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).