তোমার কাছে শান্তি চাব না
তোমার কাছে শান্তি চাব না, থাক্-না আমার দুঃখ ভাবনা॥ অশান্তির এই দোলার ’পরেফাঁক|1emবোসো বোসো লীলার ভরে, দোলা দিব এ মোর কামনা॥ নেবে নিবুক প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে— বুকের কাছে ক্ষণে ক্ষণেতোমার চরণ-পরশনে অন্ধকারে আমার সাধনা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).