তোমার কাছে শান্তি চাব না

Rabindranath Tagore

তোমার কাছে শান্তি চাব না,
থাক্‌-না আমার দুঃখ ভাবনা॥
অশান্তির এই দোলার ’পরেফাঁক|1emবোসো বোসো লীলার ভরে,
দোলা দিব এ মোর কামনা॥
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে—
বুকের কাছে ক্ষণে ক্ষণেতোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).