তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন

Rabindranath Tagore

তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি
গানের সুরে।
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পূরে গানের সুরে।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).