তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি॥ তোমার রঙিন তুলির পাকেনামাবলীর আঁকন আঁকে, তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি॥ এই কামনা রইল মনে— গোপনে আজ তোমায় কব পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব। দিনের শেষে আমায় যবেবিদায় নিয়ে যেতেই হবে তোমার হাতের লিখনমালা সুরের সুতোয় যাব গাঁথি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).