তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে? এই-যে আলো সূর্যে গ্রহে তারায় ঝ’রে পড়ে শতলক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে। তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল আমার মনে লেগে তবে সে যে জাগল গো। যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে যে দিন আমার সকল হৃদয় হরবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).