তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,কতই কী
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,কতই কী চাই— দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই॥ সে-সব চাওয়া সুখে দুখেভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই॥ বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে— ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে। একটি চাওয়া ভিতর হতেফুটবে তোমার ভোর-আলোতে প্রাণের স্রোতে— অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).