তোমার দেখা পাব ব’লে এসেছি-যে সখা!
তোমার দেখা পাব ব’লে এসেছি-যে সখা! শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে— তব গোপন বিজন গৃহে লয়ে যাও॥ দেহো গো সরায়ে তপন তারকা, আবরণ সব দুর করো হে,মোচন করো তিমির— জগত-আড়ালে থেকো না বিরলে, লুকায়ো না আপনারি মহিমা-মাঝে— তোমার গৃহের দ্বার খুলে দাও॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).