তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো— ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো। বাজল তুর্য আকাশপথে— সূর্য আসেন অগ্নিরথেআকাশপথে, এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী। অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি। দুর্গম পথ সগৌরবেতোমার চরণচিহ্ন লবে সগৌরবে— চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).