তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার— নিতে মনে লাগে ভয়। এই রূপলোকে কবে এসেছিনু রাতে, গেখেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে, আঁধারে অন্ধ— এ যে গাঁথা তারি হাতে— কী দিল এ পরিচয়। এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে সাতনরী হারে যেথায় মানিক জ্বলে। একদা কখন অমরার উৎসবে ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে, এ আদর যদি লজ্জার পরাভবে সে দিন মলিন হয়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).