তবসিংহাসনের আসন হতে এলে তুমি নেমে
তবসিংহাসনের আসন হতে এলে তুমি নেমে— মোরবিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥ একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান; তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে— মোরবিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥ তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী— গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে! লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর, হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে— মোরবিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).