তবে শেষ করে দাও শেষ গান, তার পরে

Rabindranath Tagore

তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে।
তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥
বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).