তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে
তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও। তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয় মাঝে মম চাও॥ তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও। জ্ঞান ধ্যান তব, ভক্তি-অযুত তব, শ্রী আনন্দ জাগাও॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).