তারবিদায়বেলার মালাখানি আমার গলে রে

Rabindranath Tagore

তারবিদায়বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছেপলে পলে রে।
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুনসমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে।

দিনের শেষে যেতে যেতে পথের ’পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে।
সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে,
কাঁপে সুনীল দিগঞ্চলে রে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).