তাঁহারেআরতি করে চন্দ্র তপন,দেব মানব বন্দে চরণ
তাঁহারেআরতি করে চন্দ্র তপন,দেব মানব বন্দে চরণ— আসীন সেই বিশ্বশরণতাঁর জগতমন্দিরে॥ অনাদিকাল অনন্তগগনসেইঅসীম-মহিমা-মগন— তাহে তরঙ্গ উঠে সঘনআনন্দ-নন্দ-নন্দ রে॥ হাতে লয়ে ছয় ঋতুর ডালিপায়ে দেয় ধরা কুলুম ঢালি— কতই বরণ, কতই গন্ধকত গীত কত ছন্দ রে॥ বিহগগীত গগন ছায়—জলদ গায়, জলধি গায়— মহাপবন হরষে ধায়,গাহে গিরিকন্দরে। কত কত শত ভকতপ্রাণহেরিছে পুলকে, গাহিছে গান— পুণ্য কিরণে ফুটিছে প্রেম,টুটিছে মোহবন্ধ রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).