তাই তোমার আনন্দ আমার ’পর
তাই তোমার আনন্দ আমার ’পর তুমিতাই এসেছ নীচে— আমায় নইলে, ত্রিভুবনেশ্বর, তোমারপ্রেম হত যে মিছে॥ আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্ররূপ ধরে তোমারইচ্ছা তরঙ্গিছে॥ তাই তো তুমি রাজার রাজা হয়ে তবুআমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভুনিত্য আছ জাগি। তাই তো, প্রভু, যেথায় এল নেমে তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে মূর্তি তোমার যুগলসম্মিলনেসেথায়পূর্ণ প্রকাশিছে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).