শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়, কোন স্বপন অব দেখত মাধব, কহবে কোন হমায়! নীদ-মেঘ-’পর স্বপন-বিজলি-সম রাধা বিলসত হাসি। শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব তুইক প্রেমঋণরাশি। বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি, শ্যাম ঘুমায় হমারা। রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব শীতল জোছনধারা। তারকমালিনী সুন্দরযামিনী অবহুঁ ন যাও রে ভাগি— নিদয় রবি অব কাহ তু আওলি, জ্বাললি বিরহক আগি। ভানু কহত অব, রবি অতি নিষ্ঠুর, নলিনমিলন-অভিলাষে কত নরনারীক মিলন টুটাওত, ডারত বিরহহুতাশে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).