স্বপ্নে আমার মনে হলকখনঘা দিলে আমার দ্বারে,হায়

Rabindranath Tagore

স্বপ্নে আমার মনে হলকখনঘা দিলে আমার দ্বারে,হায়।
আমিজাগি নাই জাগি নাই গো,
তুমিমিলালে অন্ধকারে,হায়।
অচেতন মনো-মাঝেতখনরিমিঝিমি ধ্বনি বাজে,
কাঁপিল বনের ছায়া ঝিল্লিঝঙ্কারে।
আমিজাগি নাই জাগি নাই গো,নদীবহিল বনের পারে।

পথিক এল দুই প্রহরেপথের আহ্বান আনি ঘরে।
শিয়রে নীরব বীণাবেজেছিল কি জানি না—
জাগি নাই জাগি নাই গো,
ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).