স্বপন-পারের ডাক শুনেছি, লেগে তাই তো ভাবি
স্বপন-পারের ডাক শুনেছি, লেগে তাই তো ভাবি— কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি। নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি— বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি। চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে। খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানে যে জন গেছে নাবি, সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).