সভায় তোমার থাকি সবার শাসনে
সভায় তোমার থাকি সবার শাসনে, আমারকণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে। তাকায় সকল লোকে, তখন দেখতে না পাই চোখে কোথায়অভয় হাসি হাসো আপন আসনে। কবে আমার এ লজ্জাভয় খসাবে, তোমারএকলা ঘরের নিরালাতে বসাবে। যা শোনাবার আছে। গাব ওই চরণের কাছে, দ্বারেরআড়াল হতে শোনে বা কেউ না-শোনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).